, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা




সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২৬, ২০:৪৩ | 612 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন হাজী সাত্তার ফাউন্ডেশন। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা দিতে এ আয়োজন করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

হাজী সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মুহিদুজ্জামান এবং হাজী কোরপ আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোকতার হোসেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন। এসএসসিতে অর্জিত সাফল্যকে ভবিষ্যতের পথচলার ভিত্তি হিসেবে কাজে লাগিয়ে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। তারা জানান, এমন উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রেরণা জোগাবে।

হাজী সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। তাদের সুশিক্ষিত, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, কৃতি শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রয়োজন হলে এসব শিক্ষার্থীর পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া, আত্মবিশ্বাস বাড়ানো এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্যের জন্য উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET