, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • রাজশাহী কাটাখালিতে গাঁজা ও  ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার




রাজশাহী কাটাখালিতে গাঁজা ও  ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২২ ২০২৬, ২২:৪৩ | 610 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা ও  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টা থেকে রাত দেড়টা পর্যন্ত কাটাখালী থানার এমাদপুর গ্রামে পৃথক দুই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বসতবাড়ি থেকে ৩,৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৭,৩৭০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মাদক কারবারী মোঃ আবুল কালাম আজাদ ও একই গ্রামের বাসিন্দা মানিক। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারি মোঃ মানিক ইসলাম (৪৪) কৌশলে পালিয়ে যায়। তারা সকলেই নগরীর কাটাখালি থানার এমাদপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, বুধবার রাতে গ্রেফতার আবুল কালাম আজাদকে গ্রেফতার করে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে কাটাখালী থানার এমাদপুর গ্রামে মানিকের বসতবাড়িতে অভিযান চালিয়ে বসতবাড়ির টাইলসের নিচে ড্রাম দিয়ে তৈরি একটি গোপন গোডাউন থেকে ব্যাগে লুকিয়ে রাখা ৩,৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট একটি মোবাইল ফোন, ও মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার মানিক ইসলাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের কারবার চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র ও মাদক আইনে মোট ৮টি মামলা রয়েছে। পাশাপাশি অপর আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET