উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■
: মহিমান্বিত ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের বিন¤্র শ্রদ্ধা জানাতে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) পুস্পস্তবক অর্পন করলেন। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই শহীদ মিনারে উপস্থিত হয়ে তিনি এ পুস্পস্তবক অর্পন করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুলিশ সুপার পুস্পস্তবক অর্পনকালে বলেন, ভাষা শহীদরা মাতৃভাষা বাংলা রক্ষার্থে তাঁদের নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। আমাদেরও উচিৎ প্রতি বছর তাদেরকে যথাযথ মর্যাদায় স্মরণ করা।









