, , ,

শিরোনামঃ-




দোহারের সাতভিটায় ওয়ার্ড সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০১৮, ১৮:২৬ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইমরান খান রাজ (দোহার প্রতিনিধি)

ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের সাতভিটা গ্রামে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৭ ফেব্রুয়ারি) নারিশা ইউনিয়ন পরিষদের আয়োজনে ৯ নং সাতভিটা ওয়ার্ডে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন ও প্রত্যাশা এবং উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারিশা ইউপি সদস্য জনাব মজিদ মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা মেম্বার পুষ্প খানম, নারিশা ইউনিয়ন পরিষদের সচিব মো: জাকির হোসাইন।

উক্ত সভায় সরকারি খাল দখল ও দূষণমুক্ত রাখা, ইভটিসিং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, বাল্য বিবাহ প্রতিরোধ করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা করা হয়। এসময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কৃষি অফিসার মোর্শেদ আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন এমারত মোল্লা, সিদ্দিকুর রহমান, রাশেদুল ইসলাম, রব খান, সাহেদ খান, সাজিদ আহমেদ, সাত্তার খান, সামসুল হক বেপারী, শহিদুল মোল্লা, হাফেজ সোলাইমান, রাশেদুল ইসলাম, রাব্বি মোড়ল, শাকিল হোসেন, স্বপন, নূর হোসেনসহ এলাকার সচেতন মানুষজন উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET