, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে ছাত্রদল নেতা পলাশের মৃত্যুতে শোক সভা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৫ ২০১৮, ১৮:৪১ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাঙ্গলকোট প্রতিনিধি-
নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী হেলাল উদ্দিন ভুঁইয়া পলাশের মৃত্যুতে হেলাল উদ্দিন ভুঁইয়ার স্মৃতি পরিষদের আয়োজনে শোকসভা ও মিলাদ মাহফিল গতকাল শনিবার খোশারপাড়া গ্রামের পূর্ব পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা হুমায়ুন কবির ভুঁইয়ার সভাপতিত্বে শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল গফুর ভুঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা যুবদল সভাপতি আনোয়ার হোসেন ছোট নয়ন, পেড়িয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এবিএম আবুল কাশেম, মক্রবপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু, পেড়িয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লা মিয়াজী, কুমিল্লা জেলা জাসাস সহ-সভাপতি একেএম সায়েম মজুমদার শিপু। বক্তব্য রাখেন, পেড়িয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর, নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদক হানিফ রানা, নাঙ্গলকোট পৌরসভা সাবেক কমিশনার ইউছুফ আলী প্রমুখ। উপস্থিত ছিলেন-বিএনপি নেতা আহম্মদ উল্লা ভুঁইয়া, মোজাম্মেল হোসেন মেম্বার, যুবদল নেতা মোবারক খাঁন, মোহসিন, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল মন্নান মনু, পেড়িয়া ইউয়িন জামায়াত সেক্রেটারী সাংবাদিক কেফায়েত উল্লা মিযাজী, পেড়িয়া ইউনিয়ন ওলামাদল নেতা নুরুল হক, ছাত্রদল নেতা মাহফুজুল আলম সর্দার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক ই¯্রাফিল খাঁন, বিএনপি নেতা এ্যাডভোকেট আবুল বাশার, নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদি যুব ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মদ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন-নাঙ্গলকোট উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সহ-সভাপতি ইয়াছিন মজুমদার।
প্রধান অতিথির বক্ততায় সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুঁইয়া বলেন-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ নেই। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাগারে, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ নির্বাসনে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত চেষ্টা করেন খালেদা জিয়াকে কারাগারে এবং তারেক জিয়াকে নির্বাসনে রেখে সাজানো নির্বাচন করবেন। আপনার সে আশা পূরণ হবে না। আমরা আজ পিতৃহারা এবং মাতৃহারা। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন- খালেদা জিয়াকে যে দিন জেলে নেয়া হয়। আপনি মনে করেছেন কেউ ঘর থেকে বের হবে না। আপনি পুলিশ এবং বিজিবি দিয়ে ঘেরাও করেছেন। কিন্তু তারপরও রাজপথে জনতার ঢল নেমেছিল। আপনি পটুয়াখালির জনসভায় বলেছিলেন খালেদা জিয়া আজ কোথায়? খালেদা জিয়া আমাদের হৃদয়ে আছে। আমাদের হৃদয় থেকে তাকে বিচ্ছিন্ন করা যাবে না। বর্তমান সরকারের সময়ে  হাজার-হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে। জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় কোন দুর্নীতিই হয় নাই। অথচ সে মামলায় খালেদা জিয়াকে জেলে নেয়া হয়েছে। তিনি শোকসভায় হেলাল উদ্দিন পলাশের উদ্দেশ্যে বলেন-তার মধ্যে কোন স্বার্থ ছিল না। সে নিঃস্বার্থভাবে রাজনীতি করেছে। তিনি হেলাল উদ্দিন ভুঁইয়া পলাশের পরিবার এবং তার একমাত্র ছেলের লেখাপড়ার দায়িত্ব নেন। অনুষ্ঠান শেষে আবদুল গফুর ভুঁইয়া হেলাল উদ্দিন ভুঁইয়া পলাশের কবর জিয়ারত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET