, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • মোংলা-খুলনা মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩




মোংলা-খুলনা মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১২ ২০১৮, ১৬:০০ | 1004 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোল্যা রনি,মোংলা প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোকারম হোসেন (৪০) নামের একজন নিহত হয়েছেন। এসময় মাইক্রোবাসে থাকা আরও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত মোকারম হোসেন ফরিদপুর জেলার কানাইপুর এলাকার বাসিন্ধা।

আহতরা হলেন, মনির ,কামাল ও ফয়সাল । এদের সকলের বাড়ি ফরিদপুরে।

উদ্ধার কাজে অংশ নেয়া ফায়ার সার্ভিস ও ডিফেন্সের বাগেরহাট উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদার মুঠোফোনে নয়া আলো কে বলেন, ভোর সাড়ে পাচঁটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার জিরোপয়েন্ট এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসের যাত্রী মোকারম হোসেন নামের একজন ঘটনাস্থলে মারা যায়। এসময় মাইক্রোবাসে থাকা আরও তিনজন আহত হয়। আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে জানাগেছে ফরিদপুর থেকে মাইক্রোবাসে মোংলায় ঠিকাদারী কাজে হতাহতরা আসতে ছিলেন

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET