, , ,

শিরোনামঃ-




কলারোয়ায় স্কুল ছাত্রী জুলি নিখোঁজ! থানায় সাধারণ ডায়েরী!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১৮ ২০১৮, ২২:২৪ | 1467 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- সাতক্ষীরার কলারোয়ায় সাদিয়া হোসেন জুলি (১৫) নামের এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজের বিষয়ে স্কুল ছাত্রীর মাতা আমিরোন নেছা সুমি বাদী হয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার নং (৬১৪) তাং ১৪/৭/২০১৮।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, পৌরসদরের তুলশীডাঙ্গা ২নং ওয়ার্ডের বাসিন্দা কামাল হোসেনের মেয়ে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী সাদিয়া হোসেন জুলি গত, ১২/৭/২০১৮ তারিখ ৯টার দিকে বাড়ি হতে স্কুলে আসার জন্য রওনা হয়। স্কুল শেষ করে জুলি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন স্কুল ও আত্নীয় স্বজনের বাড়ীসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে জুলির কোন সন্ধান পাওয়া যায়নি। এখনো খোঁজাখুজি করা অব্যহত রয়েছে। মেয়ের কোন সন্ধান না পেয়ে পিতা-মাতা ও পরিবারের লোকজন খোঁজাখুজির কাজে ব্যস্থ থাকায় সাধারণ ডায়েরী করতে বিলম্ব হয়। এমতাবস্থায় থানায় সাধারণ ডায়েরী করেন।
মেয়ের বর্ননা উচ্ছতা অনুমান ৫ ফুট ১ ইঞ্চি, গায়ের রং- ফর্সা, মুখ মন্ডল লম্বাটে, পড়নে ছিলো টিয়া রঙ্গের সেলোয়ার কামিজ, উপরে কালো বোরকা। মাথার চুল কালো। সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার আঞ্চলিক ভাষায় কথা বলেন।
যদি কোন স্ব-হ্নদয় ব্যাক্তি মেয়েটির সন্ধান পান তাহলে উক্ত মোবাইল ০১৭৩২- ৯৩৪৩২২ অথবা ০১৭১৬ ৮৭৭৯৪৯ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET