, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে- বদলগাছীতে নওগাঁ জেলা পুলিশ সুপারের বৃক্ষ রোপন কর্মসূচি




শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে- বদলগাছীতে নওগাঁ জেলা পুলিশ সুপারের বৃক্ষ রোপন কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ৩১ ২০১৮, ১৮:১৩ | 1047 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-  শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে নওগাঁ জেলা পুলিশ সুপারের উদ্যোগে জেলার ১১টি উপজেলায় “বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। তার অংশ হিসাবে গতকাল মঙ্গলবার নওগাঁর বদলগাছী উপজেলায় সর্ব প্রথম প্রতিষ্ঠিত বালুভরা আর. বি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন এর অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপন করেন নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক। পরে প্রধান অতিথি বদলগাছী শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বৃক্ষ রোপন করেন। এ সময় প্রধান অতিথির সংগে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বদলগাছী-মহাদেবপুর সার্কেল আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষাণবিশ) মোসাঃ সুরাইয়া খাতুন, বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, ওসি (তদন্ত) মোঃ শাহীনুর ইসলাম, বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জবির উদ্দীন, বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আয়েন উদ্দীন, বালুভরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোত্তালেব হোসেন, বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি এমদদুল হক (দুলু), বদলগাছী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এম. জামান পিন্টু, কোষাধ্যক্ষ রজত গোস্বামীসহ উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বৃক্ষরোপন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET