, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিনোদন
  • হাসির নাটক ‘‘ফাঁকারাম বাবু’’র শুভ মহরত সম্পন্ন ॥ সোমবার চিত্রগ্রহণ




হাসির নাটক ‘‘ফাঁকারাম বাবু’’র শুভ মহরত সম্পন্ন ॥ সোমবার চিত্রগ্রহণ

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : আগস্ট ০৪ ২০১৮, ১৮:১০ | 1066 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন
বলেছেন,নাটক হচ্ছে সমাজের আয়না। নাটকের মধ্যেই ভাল মন্দ দিকগুলো খুঁজে
পাওয়া যায়। শুক্রবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং
ওয়ার্ডের বন্দর এইচ এম সেন রোডের রাজবাড়ীস্থ পাইওনিয়ার স্কুলের হলরুমে
আয়োজিত হাসির নাটক ‘‘ফাঁকারাম বাবু’’’র শুভ মহরত অনুষ্ঠানে প্রধাণ অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুয়েল হোসেন আরো বলেন,ইদানীং সমাজ থেকে
ক্রীড়া আর সাংস্কৃতিক চর্চা যেন হারিয়ে যাচ্ছে। আমি মনে করি নাটকের
মাধ্যমেই সমাজটাকে ভাল করে তুলতে হবে। বেশি বেশি নাট্য ও ক্রীড়া চর্চা
হলে মাদক-সন্ত্রাস হৃাস পাবে। মহরতের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন
বীরমুক্তিযোদ্ধা মোঃ নাজিমউদ্দিন মাষ্টার। ফজর আলী লুঙ্গির মডেল সামসুল
হাসানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইওনিয়র
স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কবির হোসেন,নারায়ণগঞ্জ মহানগর
আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মীর আনোয়ার হোসেন,নারায়ণগঞ্জ জেলা
শিল্পকলা একাডেমী’র অভিনয় প্রশিক্ষক মোঃ মাসুম,বন্দর থানা প্রেসক্লাবের
কার্যকরি সদস্য শেখ আরিফুল ইসলাম,দৈনিক বিজয় পত্রিকার ফটো সাংবাদিক
ইমদাদুল হক মিলন,মোঃ আল আমিন,মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি
শিব্বির আহমেদ,সজিব মোল্লা,সহ-প্রচার সম্পাদক উজ্জল চন্দ্র দে,মোঃ আবুল
হোসেন,২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জল দাস,সাব্বির আহমেদ সেন্টুর
চিত্রনাাট্য পরিচালনায় মিডিয়া ভিশণ এর ব্যানারে নির্মিতব্য বিনোদনপূর্ণ এ
নাটকটিতে অভিনয় করছেন চলচ্চিত্রাভিনেতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের
২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন
নূর,চলচ্চিত্রাভিনেতা ও নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর অভিনয়
প্রশিক্ষক মোঃ মাসুম,প্রবীণ নাট্যকার ও পরিচালক মীর আনোয়ার হোসেন,মফিজুর
রহমান,শেখ কামাল,নুরুজ্জামান,সুমন,বকুল,মনিষা,জয় হাসান,মোহন,সোনিয়া ও
শিশু শিল্পী ফাতেমা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET