, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বিএনপি আমাকে যে অত্যাচার করেছে তা ভোলা কঠিন কুড়িগ্রামে এরশাদ




বিএনপি আমাকে যে অত্যাচার করেছে তা ভোলা কঠিন কুড়িগ্রামে এরশাদ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ১৯ ২০১৮, ১৯:১২ | 1048 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে আমি জোটে নির্বাচন করবো। আমি সরকারের সঙ্গে আছি, জোটে আছি। আর বিএনপি না এলে আলাদা নির্বাচন করবো। এখন এটাই আমাদের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি।

 

রোববার (১৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে একথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

 

নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠন হবে। সেখানে ৭/৮ জন মন্ত্রীর মধ্যে আমরাও থাকবো।

 

‘বিএনপি আমার উপর যে অত্যাচার করেছে…, আমি ছয় বছর জেলে ছিলাম। বিনা অপরাধে আমার বউ, ছেলে-মেয়েকেও জেলে দিয়েছিল তারা। এসব ভোলা কঠিন। তাই আর পুরনো কথা মনে করে কষ্ট পেতে চাই না।’

 

এসময় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ডা. আক্কাছ আলী সরকার, জেলা জাতীয় পার্টির নেতা চৌধুরী শফিকুল ইসলাম, মেজর (অব.) আব্দুস সালামসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পরে তিনি চিলমারী উপজেলায় জাতীয় পার্টি আয়োজিত কর্মীসভায় যোগ দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET