৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে নানাবাড়িতে




আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে নানাবাড়িতে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০১৮, ১৫:০১ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- সকাল থেকেই চট্টগ্রামে ভিড় জমাতে শুরু করেছে দেশের নানা প্রান্তের নানা স্তরের মানুষ। সবার উদ্দেশ্য একটাই। শেষ বারের মত দেখতে চান বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে। ইতোমধ্যেই চট্টগ্রামের দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে আইয়ুব বাচ্চুর নানার বাড়িতে নিয়ে আসা হয়েছে তার মরদেহ।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) হৃদ ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে যান কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু।

কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে বইছে শোকের ঝড়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ব্যাকুল হয়ে ছুটে যাচ্ছেন ভক্তরা। গুণী এই শিল্পীর অকাল প্রয়ান মেনে নেয়া সত্যিই কষ্টকর। প্রায় ৪ দশক ধরে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে দিয়েছেন অনেক কিছু। তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি বলেই জানাচ্ছেন সবাই।

উল্লেখ্য, শুক্রবার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় ঈদ গা ময়দানে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। তারপর মরদেহ নেয়া হয় তার গানের স্টুডিও মগবাজারে ‘এবি কিচেনে’। সেখানে তার দ্বিতীয় জানাজা হয়। তারপর তৃতীয় জানাজা হয় চ্যানেল আই কার্যালয়ে।

 

শনিবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়। সেখানে ১০টা ৫০ মিনিটে মরদেহটি গ্রহণ করেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে ১১টা ১০ মিনিটে মরদেহবাহী গাড়ি তার নানার বাড়ির উদ্দেশে রওনা দেয়।

সবশেষ নগরীর জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার কফিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বলে জানা যায়। এরপর পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET