, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • মহামায়া ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দের সাথে ছাগলনাইয়া উপজেলা আ’লীগের মতবিনিময়




মহামায়া ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দের সাথে ছাগলনাইয়া উপজেলা আ’লীগের মতবিনিময়

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ২২ ২০১৮, ২১:৩৩ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

ছাগলনাইয়া প্রতিনিধিঃ

সোমবার (২২ অক্টোবর) দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগের কেন্দ্র ভিত্তিক পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে । দল ও দেশের স্বার্থে সাধারণ কর্মীদের পাশে থেকে রাজপথে লড়াই করে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে দলীয় নেতাকর্মীদের অস্বিত্বও থাকবে না । আগামী নির্বাচনে হয় জিতবেন, না হয় মরবেন এর মধ্যবর্তী কোন পর্যায় নেই বলেও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন তিনি। বিগত সময়ে যারা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তাদের তিনি বলেন, আগামীতে তাদের অগ্রাধিকার দেয়া হবে। উপজেলা আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায়
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছুদ্দিন আহম্মদ বুলু মজুমদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম মাষ্টার, মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান মিনু, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাষ্টার।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য কফিল উদ্দিন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET