নজরুল ইসলাম চৌধুরীঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ শুক্রবার (২৬ অক্টোবর) উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছে।

প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর দিকনির্দেশনা মোতাবেক তৃণমূলে সাধারণ জনগণের কাছে তুলে ধরতে তাদের নির্দেশ পালনে আমরা ফেনী-১ আসনে ধারাবাহিকভাবে এই গণসংযোগ চালিয়ে যাব বলে নেতাকর্মীরা।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এম মোস্তফা, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সভাপতি এনাম মজুমদার, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক লিটন মজুমদার, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মোশারফ হোসেন, সহ-সভাপতি মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, ছাগলনাইয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কিরণ, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিন্টু সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীবৃন্দ।









