১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • রাষ্ট্রীয় মর্যাদায় ছাগলনাইয়ায় মুক্তিযোদ্ধা আহছান উল্যাহ’র দাফন সম্পন্ন




রাষ্ট্রীয় মর্যাদায় ছাগলনাইয়ায় মুক্তিযোদ্ধা আহছান উল্যাহ’র দাফন সম্পন্ন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ০৮ ২০১৮, ২৩:২৪ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে ছাগলনাইয়ার মুক্তিযোদ্ধা কাজী আহছান উল্যাহর দাফনকাজ সম্পন্ন করা হয়।তিনি ছাগলনাইয়া উপজেলার  রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা এলাকার সন্তান। মুক্তিযোদ্ধা কাজী আহছান উল্যাহ ৭ নভেম্বর সকাল সোয়া ৯ টার সময় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। ৮ নভেম্বর বৃহস্পতিবার  দুপুর ২টায় উত্তর কুহুমা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযা পূর্বে প্রথমে বাংলাদেশ পুলিশ বাহিনী কর্তৃক গার্ড অব অর্নার প্রদান করা  তারপর বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম গার্ড অব অর্নার প্রদান করে। তার আগে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব একটি পতাকা দিয়ে মুক্তিযোদ্ধা আহছান উল্যাহ লাশটি ডেকে দেন। দাফন সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি পতাকাসহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র মরহুমের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ সময় ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মীর আবদুল হান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধাবৃন্দ,  রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ১৯৪৩ সালের ১৫ এপ্রিল কাজী আহছান উল্যাহ জন্ম। এসএসসি পাস করার পর তৎকালীন সেনাবাহিনীতে ল্যান্স নায়েক হিসেবে যোগদান করেন। ১৯৭১ সালে  স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন এবং ভারতীয় হরিণা ক্যাম্পে হাজার হাজার মুক্তিকামী মানুষকে প্রশিক্ষণ দেন।
মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET