নজরুল ইসলাম চৌধুরীঃ
সকল জল্পনা-কল্পনা ও অপেক্ষার পর অবশেষে ফেনী-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ গ্রহন করতে গতকাল শুক্রবার (৯ নভেম্বর) দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন আলাউদ্দিন আহম্মেদ নাসিম। আলাউদ্দিন আহম্মেদ নাসিম মনোনয়ন সংগ্রহ করেছেন এ সংবাদ দলীয় নেতাকর্মীদের মাঝে পৌছলে আ’লীগের সর্বসস্তরের নেতাকর্মীরা আনন্দে উল্লাসিত হয়।
শনিবার (১০ নভেম্বর) বিকেলে ছাগলনাইয়া পৌর শহরে পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম মোস্তফা, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার ও সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুকের নেতৃত্বে আলাউদ্দিন নাসিমকে স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মীর আবদুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ’লীগ নেতা মোশারফ হোসেন মজুমদার, উপজেলা আ’লীগের সদস্য কাউন্সিলর হাবিবুর রহমান, পৌর আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরিদ উদ্দিন পাটোয়ারী, পৌর যুবলীগের সভাপতি নুরুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল সহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ আনন্দ মিছিলে অংশগ্রহণ করে।
Please follow and like us:









