১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডাকাতিয়া নদীতে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোনের মহোৎসব

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০১৮, ২২:৪২ | 1250 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলার সীমারেখা খ্যাত ডাকাতিয়া নদীর চিলপাড়া ব্রীজ সংলগ্ন অংশে নিষিদ্ধ ড্রেজার মেশিনের সহযোগীতায় বালু ও মাটি উত্তোলনের মহোৎসব চলছে। এসব বালি ও মাটি উৎপাদনে নেতৃত্ব দিচ্ছেন নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলার সরকার দলীয় নেতাকর্মী। নদীর নাঙ্গলকোট অংশের চিলপাড়া ব্রীজ সংলগ্ন পুঁটিজলা/লতিরতুপা সীমানায় ১টি ড্রেজার কয়েকমাস ধরে বালু ও মাটি উত্তোলন করছে। এছাড়া আরেকটি ড্রেজার মেশিন নতুনভাবে স্থাপিত হয়েছে ব্রীজ সংলগ্ন পুঁটিজলা-মন্তলী অংশে। ২০১০ সালের বালু মহাল আইনে, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগান ছাড়া নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না মর্মে নির্দেশনা থাকলেও তার মানছে না প্রভাবশালীরা।
সরেজমিন গিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে আশেপাশের জমিগুলোতেও ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতির আশংকা থেকেই ইতিপূর্বে স্থানীয় কয়েকজন বালু উত্তোলন বন্ধের জন্য চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের হস্তক্ষেপও চেয়েছে। ডাকাতিয়া নদীতে ড্রেজার মেশিন দিয়ে অব্যাহত মাটি ও বালু উত্তোলনের সাথে জড়িত রয়েছে দুই উপজেলার সরকার দলীয় বেশ কয়েকজন নেতাকর্মী। জড়িতদের অধিকাংশই চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের চাপিরতলা ও চিলপাড়া গ্রামের যুবলীগ নেতা। বালু উত্তোলনের নেতৃত্বে রয়েছেন চিলপাড়া গ্রামের গোলাম মাওলা শাহিন, নয়ন চৌধুরী, খোরশেদ আলম, চাপিরতলা গ্রামের রিপন। বালু উত্তোলন করে এদের অনেকে রীতিমতো লাখপতি বনে গেছেন। সরকার দলীয় প্রভাব বিস্তারের কারণে স্থানীয় ভুক্তভোগী এবং সচেতন মহলের কেউ সরাসরি প্রতিবাদ করার সাহস পায়না। গতকাল সোমবার সকালে বেশ কয়েকজন সাংবাদিক এসব ড্রেজার মেশিনে বালু উত্তোলনের স্থান পরিদর্শন করে। সাংবাদিকদের উপস্থিতি দেখে বালু ও মাটি উত্তোলনের সাথে জড়িতরা স্থান ত্যাগ করে।
ড্রেজারের মালিক নাঙ্গলকোট উপজেলার ডালুয়া ইউনিয়নের পুঁটিজলা গ্রামের হুমায়ন মিয়া দীর্ঘদিন ধরে তার ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের বিষয়টি স্বীকার করেছেন। তিনি আরও জানান, ‘প্রশাসনিক ঝামেলার কারনে আজ সোমবার মেশিন বন্ধ রয়েছে’।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপন দেবনাথ জানান, ডাকাতিয়া নদীর বেশ কয়েকটি অংশে ইতিপূর্বেও ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। চিলপাড়া ব্রীজ সংলগ্ন অংশেও বালু উত্তোলনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET