, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তানের উদ্যোগে ক্যান্সারে আক্রান্ত অনুকে ১০ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর




চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তানের উদ্যোগে ক্যান্সারে আক্রান্ত অনুকে ১০ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২২ ২০১৮, ১৮:১৪ | 965 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উদ্যোগে পাঁচরা গ্রামের ক্যান্সারে আক্রান্ত আবদুল জলিল অনুর চিকিৎসার জন্য ১০ লাখ টাকার অনুদান চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। সংগঠনের সহ-সভাপতি লোকমান হোসেন আপনের সভাপতিত্বে ও গিয়াস উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক খোরশেদ আলম, প্রবাসী সূর্য সন্তানের অর্থ সম্পাদক আবুল হাশেম মজুমদার হাসান, পাঁচরা জনকল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মুরাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোখলেছুর রহমান, কাজী সাইফুল ইসলাম পাটোয়ারী, প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সহ-সভাপতি কাজী মহিউদ্দিন মুকুল, সহ প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সদস্য হারুন অর রশীদ, যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রবাসী সূর্য সন্তানের উদ্যোগে সহযোগিতা করে চৌদ্দগ্রাম বাসী, পাঁচরা জনকল্যাণ সংস্থা, চেতনা কোচিং সেন্টার, প্রাক্তন চৌদ্দগ্রাম কলেজ ছাত্রবৃন্দ, বাতিসা হাইস্কুল ৯৮ ব্যাচ, এনাম ফাউন্ডেশন ও করপার্টি যুব সমাজের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET