এন.এইচ.নাহিদ !! জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকায় যোগদান করেছেন সাংবাদিক মোঃ মোঃ মিলন আলী। কুষ্টিয়া রিপোর্টার হিসেবে সাংবাদিক মোঃ মিলন আলী আজ বৃহস্পতিবার কাজের অনুমতি ও পরিচয় পত্র হাতে পেয়েছেন। সাংবাদিক মোঃ মিলন আলী পেশাগত কাজে সহকর্মী সাংবাদিক ও প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন। এর আগে তিনি Millennium Tv USA এর ভেড়ামারা প্রতিনিধি, বজ্রশক্তি পত্রিকার ভেড়ামারা কলেজ প্রতিনিধি হিসাবে কাজ করেছেন এবং মোহনাসংবাদ২৪.কম অনলাইন নিউজের কুষ্টিয়া জেলা বিশেষ প্রতিনিধি হিসাবে ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া দক্ষিণ ভবানীপুর এলাকায় জন্ম নেওয়া এই তরুণ সংবাদকর্মী বর্তমানে একটি সমাজ সেচ্ছাসেবা মূলক একটি সামাজিক সংস্থা “লাল সবুজ উন্নয়ন সংঘ “এর কুষ্টিয়া জেলা সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল মোহনাসংবাদ২৪.কম এর কুষ্টিয়া জেলা বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
Please follow and like us:









