কৃষকের সন্তান
–-মো:ফিরোজ খান
জন্ম নিলামলাল সবুজের স্বাধীন পতাকার মাঝে
আমার পরিচয় কৃষকের সন্তান গর্বিত তাই ভেবে
মাঠে-ঘাটে ছুটে বেড়াই দুষ্টুমি করে সময় কাটাই
খেলাধুলায় মন ভরে যেতো দূর সবুজের গায়ে।
—
সকাল বিকাল মাঠে যেতাম হাতে নিয়ে কাঁচি
মন ভরে যেতো মাঠে যখন দেখতাম শস্য-রবি
অনেক সুখের স্বর্গ ছিলো ছোট সেই কুড়ে ঘরটি
হাজার রকম গাছ গাছালি ছিলো গ্ৰাম জুড়ে।
—
গর্ব করি সেই পরিচয়ে জন্মেছি কৃষকের ঘরে
সুখের ছোঁয়া খুঁজে পেতাম মায়ের আচল তলে
সূর্য উঠতো কৃষক ছুটতো লাঙ্গল কাধেঁ করে
মনের সুখে জমি চাষতেন ফসল তুলতেন ঘরে।
—
হারিয়ে গেছে সুখের দিনগুলো পাইনা কভূখুঁজে
সুন্দর শ্যামল সবুজের দেশ দেখিনি কোনোখানে
জন্ম আমার স্বার্থক মা জন্মনিয়ে তোমার কোলে
মাঠ ভরা ফসল দেখে খুঁজেপাই মা তোমার ছবি।
Please follow and like us:







