, , ,

শিরোনামঃ-




নতুন ২ ছবি নিয়ে সারা জেরিনের কাজ শুরু

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০১৯, ১৭:৩০ | 962 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মারুফ সরকার, বিনোদন প্রতিবেদকঃ

তিন ছবির নায়িকা সারা জেরিন বড় ধরনের একটা বিরতির পর নতুনভাবে দুটি ছবিতে কাজ শুরু করেছেন। ছবি দুটির মধ্যে একটি হলো বাণিজ্যিক ছবির নির্মাতা রাজু চৌধুরীর সাহসী সাংবাদিক। এ ছবিটিতে তার বিপরীতে রয়েছেন অর্পন সাইদ এবং স¤্রাট। আরেকটি ছবি হলো নিশ্চুপ ভালোবাসা। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন তিনজন নায়ক। তারা হলেন রাশেদ প্রহর, আফফান মিতুল এবং রিপন গাজী।

বিরতি দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে সারা জানান, পারিবারিক কারণে বিরতি দিতে হয়েছিল তাকে।
জাকির হোসেন রাজু পরিচালিত জ্বি হুজুর ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন সারা জেরিন। এ ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন সায়মন। ক্যারিয়ারের ক্ষেত্রে সায়মন এগিয়ে গেলেও পিছিয়ে পড়েন সারা জেরিন। কেন? পরিচালকের খাম-খেয়ালি বা সারা জেরিন গুরুত্বপূর্ণ মনে করেননি বলে তিনি ইউনিটের বাইরের লোকদের সঙ্গে পরিচিত হওয়া থেকে বিরত থাকেন। তাকে সায়মনসহ পরিচালক সমিতিতে প্রথম দেখা যায়। সেটা ছিল ছবি মুক্তির তিন থেকে চারদিন আগে। এজন্য সাংবাদিকরাও আর তার প্রতি তেমন একটা আগ্রহ প্রকাশ করেননি। আড়ালে রেখে কখনো কাউকে তারকা তৈরি করা যায় না।
এরপর তিনি আরো দুটি ছবিতে কাজ করেন – অন্য রকম ভালোবাসা এবং রোমিও। কিন্তু যোগাযোগের অভাবে তিনি দূরেই থেকে যান। সারা জেরিন বলেন, ‘আমি তেমন একটা কাউকে চিনি না। কার সঙ্গে যোগাযোগ করব, কার সঙ্গে কথা বলব বুঝতে পারিনি।’
হাতে আছে আরো তিনটি ছবি – তোমার জন্য মন কাঁদে, ভুলতে পারি না তারে এবং আরো একটি ছবি। মোহাম্মদ হোসেন পরিচালিত বাবার ¯েœহ ছবিটি মহরত হয়ে বন্ধ হয়ে আছে। তাই সেটির নাম তিনি উল্লেখ করেননি। তিনি বলেন, ‘আমার মুক্তি পাওয়া তিনটি ছবিই মোটামুটি ব্যবসা করেছে। কোনোটি অন্তত ব্যর্থ হয়নি।’ তিনি বলেন, ‘আমি আসলে সব ধরনের ছবিতে কাজ করতে চাই না। মৌলিক গল্প আমাকে দারুণভাবে আকর্ষণ করে। মিশ্র গল্পে কাজ না করে আমি মৌলিক গল্পেই কাজ করতে চাই।’
তিনি বলেন, ‘এখন থেকে আমি নিয়মিতই কাজ করব। আর কোনো কারণেই বিরতি দেওয়া হবে না।’

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET