নতুন একটি টেলিফিল্ম অভিনয় শুরু করছেন বর্তমান সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া।‘বেদনার কান্না’ শিরোনামে এই টেলিফিল্মটি নির্মাণ করবেন
চলচ্চিত্রের পরিচিত মূখ কৌতুক অভিনেতা আকাশ খান। সাদিয়ার সাথে টেলিফিল্মটিতে জুটি বাঁধবেন সাব্বির আহমেদ
‘বেদনার কান্না’ ফিল্মে আরও অভিনয় করবেন রেবেকা, শুভ্রত, শাকিল খান আদরি খান,আকাশ খান, সুশান্ত, সেলিম আহমেদ, দিলারা, অপি, মিষ্টি হাবিবা প্রমূখ টেলিফিল্মটি সম্পর্কে সাদিয়া বলেন গল্পটা খুব অসাধারণ, বর্তমান সময়ের বাস্তব জীবনের উপরে নির্মিত হবে এই টেলিফিল্মটি আশা করি দর্শকদের ভাল লাগবে সবার ভালোবাসা পেলে সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করবো।
টেলি ছবির গল্প নিয়ে আকাশ বলেন, ‘আমাদের দেশে যারা শহরে এসে পড়া শুনা করেন তাদের বড় একটি অংশ গ্রাম থেকে আসেন। এবং তাদের পরিবারের কর্তা বেশির ভাগ কৃষক। এমনই একটি পরিবারের গল্প নিয়ে আমার কাজটি শুরু হবে। দিনের অর্ধেক সময় রিক্সা চালান আর বাকি সময় কৃষি কাজ করেন। কিন্তু ছেলেকে শহরে রেখে পারাশুনা করান। সময় মতো টাকা পাঠাতে পারেন না। যে কারনে ছেলে এক সময় মাদক বেবসায় জরিয়ে যান। এভাবে এগিয়ে যাবে গল্প।
মগবাজারে একটি হোটেলে টেলিছবির মহরত অনুষ্টিত হয়। তুরাগ মাল্টিমিডিয়া থেকে নির্মান করা হচ্ছে এই টেলিছবিটি।









