, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের নিয়ে সিরাজগঞ্জে মহান বিজয় দিবস পালিত




অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের নিয়ে সিরাজগঞ্জে মহান বিজয় দিবস পালিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০২০, ১৫:১৫ | 935 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা।স্বাধীনতা, এই একটি মাত্র শব্দ পাল্টে দিতে পারে যেকোন মানুষ, জাতি, গোত্র কিংবা দেশের অবস্থান। বাংলাদেশের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। আজ বাংলাদেশের বিজয়ের ৪৯ বছর। গত ৪৯ বছরে দেশের উন্নয়ন ও বিশ্বের বিভিন্ন প্রকল্পে নিজেদের দেশ ও নাগরিকদের কৃতিত্ব নিয়ে গর্বিত আমরা। শ্রম ও মেধার বিনিময়ে বাংলাদেশের এই উন্নয়নের পেছনে আছে দেশের প্রতিটি নাগরিকের অবদান। সেই উন্নয়নের ধারাবাহিকতায় অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের অংশীদার করতে সিরাজগঞ্জে বাগবাটি ইউনিয়নের রাজিবপুর গ্রামে করা হয়েছে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এবং থেরাপি হাসপাতাল। নতুন প্রজন্ম তথা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের দেশপ্রেম জাগিয়ে তুলতে অক্লান্ত প্ররিশ্রম করে যাচ্ছে বাগবাটি রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এবং থেরাপি হাসপাতালের উপ-পরিচালক তাহমিনা কলি ও প্রতিষ্ঠিতা মোঃ ইমরান হাশমী। তারা আজ তাদের বক্তব্যে বলেন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত করা হয় অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এবং থেরাপি হাসপাতাল । প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন মান উন্নয়ন ও মানষিক বিকাশের সেবা মূলক প্রতিষ্ঠান তৃতীয় বিশ্বের স্বল্পায়তনের এই দরিদ্র দেশের বিশাল জনগষ্ঠী কোন না কোন ভাবে প্রতিবন্ধীতার স্বীকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় ১০% প্রতিবন্ধী। এই বিশাল জনগোষ্ঠীর প্রায় ৭৫ – ৮০ % দরিদ্র। তারা স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের ন্যায় মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাদের ভাগ্যের উন্নয়নে সরকারি উদ্যোগে অত্যন্ত সীমিত এবং বেসরকারি উদ্যোগও পর্যাপ্ত নয়। এই প্রেক্ষাপটে সিরাজগঞ্জ বাগবাটি ইউনিয়নের সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিক্ষার্থী তথা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও মানষিক বিকাশে শিক্ষা, স্বাস্থ্য ও বৃত্তি মূলক শিক্ষার প্রশিক্ষণ প্রদান এর চ্যালেঞ্জকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয় অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এবং থেরাপি হাসপাতাল। প্রতিষ্ঠার পর থেকেই অত্র ইউনিয়নের অবহেলিত প্রতিবন্ধী জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাগবাটি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এবং থেরাপি হাসপাতালের পরিবার। সকলের সার্বিক সহযোগিতায় এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা। আজ বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন। এসময় দেশত্ববোধক গান, কবিতা, নৃত্য পরিবেশন করেন তরুন সম্পদায় গ্রুপ থিয়েটারেরএকটি দল। উক্ত অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমরান হাশমীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET