অস্ট্রেলিয়াজুড়ে অবিরাম জ্বলে চলেছে দাবানল। পুড়ে যাচ্ছে লাখ লাখ একর জমি। দেখা দিয়েছে প্রকট তাপমাত্রা। একাধিকবার বিভিন্ন রাজ্যে জরুরী অবস্থা জারি হয়েছে। ইতিমধ্যে ৫০০’র বেশি বাড়িঘর পুড়ে গেছে এসব দাবানলে। অবস্থা এতটাই মারা্তক আকার ধারণ করেছে যে, আশঙ্কা করা হচ্ছে আসন্ন বড়দিন আশ্রয়কেন্দ্রে কাটাতে হতে পারে অনেককে। এ খবর দিয়েছে দ্য টাইমস।
খবরে বলা হয়, দাবানলের প্রকোপ সবচেয়ে প্রকট সিডনীতে। সেখানে ব্লু মাউন্টেইনস সংলগ্ন বহু গ্রাম পুড়ে গেছে।
অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে কয়েক ডজন দাবানল জ্বলছে। এর মধ্যে ব্লু মাউন্টেইনসের দাবানলের সূত্রপাত ঘটে বজ্রপাত থেকে। অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দাবানলে রূপ নিয়েছে এটি। ইতিমধ্যে লন্ডন শহরের তিনগুণ সমপরিমাণ এলাকা পুড়ে গেছে এর আগ্রাসনে।








