, , ,

শিরোনামঃ-




আগৈলঝাড়ায় জমির দখল নিতে কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০১৮, ১৮:৫১ | 793 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় জমির দখল নেওয়ার কৌশলে জমির থোর মুখো কাঁচা ফোলা ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার বড় বাশাইল গ্রামের মন্নান হাওলাদারের ছেলে জুলহাস হাওলাদার ৫ বছর পূর্বে একই গ্রামের হরিদাস ঘটকের ছেলে কান্ত লাল ঘটকের কাছ থেকে ২২.৫০ শতাংশ নাল জমি ক্রয় করে ভোগ দখল করে আসলেও একই গ্রামের মৃত কালী চরন মধুর পুত্র মধু জয়ধর তার অনুসারী লোক নিয়ে জুলহাসের ভোগ দখলীয় জমি বিভিন্ন ভাবে জবর দখলের চেষ্টা চালায়। চলতি বছরে জুলহাস ওই জমিতে বোরো ধান চাষ করে। বর্তমানে ওই জমির ধান থোর মুখো কাঁচা ফোলা। প্রতিপক্ষরা ওই জমি দখলে নেওয়ার কৌশলে গত ২৯ মার্চ জমি দখলের কৌশলে তরিঘরি করে  কাঁচা ফোলা থোর মুখো ধান কেটে নেয়। এ ঘটনায় জুলহাস হাওলাদার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET