৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে ইউএনও সহ গুরুত্বপূর্ণ ১০ কর্মকর্তার পদ শুন্য!




আটোয়ারীতে ইউএনও সহ গুরুত্বপূর্ণ ১০ কর্মকর্তার পদ শুন্য!

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২৫, ১৭:৫১ | 818 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার(ভূমি)(এসি ল্যান্ড), উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ইউএলও), উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও), উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,সাব রেজিষ্ট্রার, বন কর্মকর্তাসহ ১০টি কর্মকর্তার পদ শুন্য হয়ে পড়েছে। এতে করে উপজেলার দাপ্তরিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। কর্মকর্তা শুন্য দপ্তরগুলো দায়সারাভাবে চলছে অন্য উপজেলার কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত দিয়ে। স্থানীয় লোকজনের অভিযোগ, উপজেলা নির্বাহী অফিসারসহ এসব অফিসের প্রধান কর্মকর্তা না থাকায় সব ধরণের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এসব দপ্তরের সেবা গ্রহিতারা দিনের পর দিন হয়রানীর শিকার হচ্ছে। আটোয়ারীতে সাব রেজিস্ট্রি অফিসে সপ্তাহে একদিন শুধু বুধবার জমি রেজিস্ট্রি করা হয়। আটোয়ারী উপজেলা হিসাব রক্ষণ অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একাধিক উপজেলায় দায়িত্ব পালন করছেন।সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্ত-কর্মচারীরা জানান, অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তাদের দিয়ে অফিস চালাতে ব্যাপক সমস্যায় পড়তে হয়। সেবা গ্রহিতাদের সঠিক সময়ে সেবা প্রদানে ব্যঘাত ঘটছে। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শুধু সরকারি চিঠিপত্রে স্বাক্ষর করা ছাড়া ভ্রাম্যমান আদালথ পরিচালনা বা জমিজমা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। গুরুত্বপূর্ণ পদগুলো শুন্য থাকায় সাধারণ লোকজনের দুর্ভোগ বেড়েছে। উপজেলায় আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। তা ছাড়া ইউএনও’র পদটি শুন্য থাকায় ভ্রাম্যমান আদালতও পরিচালিত হচ্ছে না। অনেকেই বলছেন, শুন্যের ভারে ভারাক্রান্ত আটোয়ারী উপজেলা প্রশাসন। আটোয়ারী উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো দ্রুত পূরল করে আটোয়ারীবাসীর সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেকদৃষ্টি কামনা করছে উপজেলার সচেতন মহল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET