, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেল তিন একর জমির ধানের পুঞ্জি




আটোয়ারীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেল তিন একর জমির ধানের পুঞ্জি

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০২৩, ১৮:৪৬ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীর পল্লীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে তিন একর জমির ধানের পুঞ্জি পুড়ে ভূষ্মিভুত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার (দফাদারপাড়া) গ্রামে। ক্ষতিগ্রস্থ হয়েছেন, ওই এলাকার মৃত সলিম উদ্দীনের পুত্র মোঃ ফজলে আলম(৫০)। ক্ষতিগ্রস্থ ফজলে আলম জানান, কয়েকদিন আগে ৩ একর জমির পাকা আমন ধান কর্তন করে বসত বাড়ীর বাহির আঙ্গিনায় পুঞ্জি দিয়ে রেখেছি। আজ সোমবার ( ০৪ ডিসেম্বর) রাত প্রায় আড়াইটার দিকে প্রাকৃতিক চাপে ঘুম থেকে টের পেয়ে ঘরের বাহিরে আসা মাত্রই দেখতে পাই, বাহির আঙ্গিনায় ধানের দু’টি পুঞ্জিতে দাউ-দাউ করে আগুন জ¦লছে। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এমতাবস্তায় আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংবাদ পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ অগ্নিকান্ডে আনুমানিক ক্ষতির পরিমান তিন শত মণ ধান। যাহার বর্তমান মূল্য তিন লক্ষ টাকা। অনেকেই ধারনা করছেন, শত্রুতার জেরে কেহ ধানের পুঞ্জিতে আগুন লাগিয়ে দিতে পারে। এব্যাপার ক্ষতিগ্রস্থ মোঃ ফজলে আলম আটোয়ারী থানায় একটি এজাহার দায়ের করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET