, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারী এমকেপি’র আয়োজনে অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন




আটোয়ারী এমকেপি’র আয়োজনে অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২১, ১৬:২১ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় কর্মরত মানব কল্যাণ পরিষদ(এমকেপি)-এর আয়োজনে অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন হয়েছে। জানাগেছে, দাতা সংস্থা নেট্জ বাংলাদেশের সহযোগিতায়, বিএমজেড এর অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি এর আয়োজনে প্রমোশন অফ সোস্যাল পার্টনারশীপ ফর ইম্পাওয়ারম্যান্ট অফ মারজিনালাইজড কমিউনিটি ইন ৬ ডিসট্রিক্ট এন্ড অ্যাড ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ-প্রসপেক্ট প্রকল্পের কার্যক্রম হিসেবে মানব কল্যাণ পরিষদ-এমকেপি আটোয়ারী উপজেলা এবং পঞ্চগড় সদর উপজেলা অফিসের কর্মকর্তা ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে ২৩- ২৫ ফেব্রুয়ারি তারিখে পল্লীশ্রী-রংপুর প্রসপেক্ট প্রকল্পের কর্মএলাকায় অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন হয়। অভিজ্ঞতা বিনিময় সফরে অংশগ্রহণ করেন পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউপি সচিব মো: দাইমুল ইসলাম, হাফিজাবাদ ইউপি সচিব মোছাঃ নুরজাহান বেগম, এবং আটোয়ারী উপজেলার রাধানগর ইউপি সংরক্ষিত আসনের সদস্য মোছাঃ রুলী বেগম, আলোয়াখোয়া ইউপি সদস্য প্রদীপ চন্দ্র সিংহ, ইউপি সদস্য, , এবং নাগরিক সমাজ সংগঠনের সদস্য রবেন চন্দ্র বর্মন, নিপেন চন্দ্র রায়, শিউলি আক্তার, নাসরিন আক্তার ও শাপলা বেগম। অভিজ্ঞতা বিনিময় সফরে পল্লীশ্রী সংস্থার রংপুর সদর কর্মএলাকার শ্রীরামপুর নাগরিক সমাজ সংগঠনের দলীয় সভা, রংপুর সদর সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে সংলাপ সভা গংগাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নে ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের দ্বি-মাসিক সভা এবং গংগাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার রায়ের উপস্থিতিতে সংলাপ সভা পরিদর্শন করা হয়। অভিজ্ঞতা বিনিময় সফরকালে সফর দলে প্রতিনিধিত্ব করেন আটোয়ারীর মানব কল্যাণ পরিষদ, প্রসপেক্ট প্রকল্পের মাঠ সহায়ক প্রদীপ কুমার বর্মন, প্রতিমা রানী বর্মন এবং হারুন অর রশিদ। সফরে বাল্য বিবাহ প্রতিরোধ, কোভিড-১৯ সংক্রমন রোধ, মাদক প্রতিরোধ, অধিকার রক্ষা এবং সরকারী সেবা প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তিতে প্রবেশাধিকার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET