, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে করোনা পজিটিভ রোগীর পাশে ইউএনও

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৯ ২০২০, ২১:২৭ | 967 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে সোমবার (১৮ মে) প্রথম করোনা পজিটিভ রোগী সনাক্ত হওয়ার পর আক্রান্ত ব্যক্তি ও প্রতিবেশীদের পাশে দাড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। মঙ্গলবার (১৯ মে) দুপুরে তিনি উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও মরাপুকুর এলাকায় আক্রান্ত ব্যক্তি সহ প্রতিবেশীদের সাথে করোনার ভয়াবহতা সম্পর্কে সরাসরি কথা বলেন। লকডাউনকৃত পরিবারগুলোকে তিনি চাল, ডাল, ডিম সহ পুষ্টিকর খাবার সরবরাহ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ধামোর ইউ’পি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম দুলাল সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ। উল্লেখ্য, ঢাকার আব্দুল্লাহপুরে ঔষধ কোম্পানীতে কর্মরত যুবক(২২) গত ১৩ মে এলাকায় ফিরে আসে এবং তার শরীরে করোনার প্রাথমিক উপসর্গ সন্দেহ হলে ১৬ মে নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। যথারিতি ১৮মে ওই যুবকের নমূনা পরীক্ষার ফলাফল পজিটিভ জানা যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET