, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে কর্মহীন মানুষের মাঝে ত্রাণের চাল বিতরণ




আটোয়ারীতে কর্মহীন মানুষের মাঝে ত্রাণের চাল বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০২০, ১৯:৪৬ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে নভেল করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুঃস্থ্য ও গরীব পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হচ্ছে। উপজেলার ৬টি ইউনিয়নে জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হচ্ছে। বিতরণের সময় ইউএনও’র প্রতিনিধি হিসেবে প্রতি ইউনিয়নে একজন করে সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে বিভিন্ন পেশাজীবি কর্মহীন মানুষদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়। রোববার (৫ এপ্রিল) ত্রাণ বিতরণ কার্যক্রম মনিটরিং করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ ওয়ালিফ মন্ডল। রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ বলেন, নিরপেক্ষতার সাথে শ্রমজীবি ও কর্মহীন মানুষদের তালিকা করে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET