, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস এর উদ্বুদ্ধকরণ সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২১, ১৭:০৫ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস এর দল গঠন ও পরিচালনা সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস, আটোয়ারী উপজেলার আয়োজনে বুধবার (৩ মার্চ) সকালে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ হলরুমে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানগণের এবং কাব স্কাউট লিডারগণের দল গঠন ও পরিচালনা সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম। উপজেলা কাব লিডার রফিকুল ইসলাম হেলাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম আটোয়ারী উপজেলা স্কাউটসকে আরো গতিশীল করতে পরামর্শমুলক ও গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী ফজলে বারী সুজা। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কাউট কমিশনার মোঃ আব্দুল কুদ্দুশ। সার্বিক বিষয়ের উপর আলোকপাত করেন উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লিডার ট্রেইনার দীপক চন্দ্র সরকার, লিডার ট্রেইনার ও আঞ্চলিক প্রতিনিধি আরিফ হোসেন চৌধুরী, এএলটি আজিজার রহমান প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET