, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইসলামি শরীয়াহ মোতাবেক পরিচালিত ফুলবাড়ীতে ইসলামি ব্যাংকের ৩৭৯ তম শাখার উদ্বোধন




ইসলামি শরীয়াহ মোতাবেক পরিচালিত ফুলবাড়ীতে ইসলামি ব্যাংকের ৩৭৯ তম শাখার উদ্বোধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৪ ২০২১, ১৮:১৩ | 869 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ইসলামি শরীয়াহ মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংকের ৩৭৯ তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে পৌর শহরের নিমতলা মোড়স্থ এই শাখার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোস্তাাফিজুর রহমান ফিজার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার মেয়র মোঃ মাহমুদ আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ইভিপি ও বিপিএমডি প্রধান মোঃ মিজানুর রহমান ভূঈয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এসইভিপি ও ডেভেলপমেন্ট উইং প্রধান মোঃ মাহবুব আলম। এসময় দিনাজপুর জেলা পরিষদ সদস্য ব্যবসায়ী নেতা শাহ্ কামরুজ্জামান কামরু,স্থানীয় পুলিশ প্রশাসন,স্থানীয় ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীগণ,শাখা ব্যবস্থাপক,সুধীজনসহ নতুন শাখার গ্রাহকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET