, , ,

শিরোনামঃ-




উজিরপুরে হাঁতুরে চিকিৎসকসহ ৫ ব্যবসায়ীকে জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ১১ ২০২০, ১৯:০৫ | 939 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্র দেয়াসহ বিভিন্ন অভিযোগে বরিশালের উজিরপুরের শিকারপুর বন্দরের হাঁতুরে চিকিৎসক সঞ্জয় কুমার রায়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শিকারপুর বন্দরে হাঁতুরে চিকিৎসক সঞ্জয় রায়ের নাইস হেলথ কেয়ার নামের ফার্মেসীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র। এছাড়া ওই বন্দরের কীটনাশক ব্যবসায়ী জহিরুল মৃধাকে তিন হাজার ও মিষ্টি ব্যবসায়ী করিমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে সকালে ইচলাদী বাসষ্ট্যান্ডের এলাকায় অভিযান চালিয়ে ২ ওষুধ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET