, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উল্লাপাড়ায় ঈদ উপহার দিয়ে ৫শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালেন – আল-আমিন সরকার




উল্লাপাড়ায় ঈদ উপহার দিয়ে ৫শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালেন – আল-আমিন সরকার

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ২৩ ২০২০, ২২:২৯ | 944 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া বেকার। ঘরে খাবার নেই। এমন মানুষ ঈদকে ঘিরে যেন সবকিছু অন্ধকার দেখছিলেন। এমন সময় কর্মহীন হয়ে পড়া মানুষে মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ৫শতাধিক পরিবারের পাশে এসে দাড়িয়োছেন সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আল-আমিন সরকার।

মানব হিতৈষী এ জনপ্রতিনিধির সহায়তায় নিজস্ব অর্থায়নে ঈদে সেমাই, দুধ, চাল, তেল, চিনিসহ ঈদ সামাগ্রী উপহার দিলেন, সেই সাথে পেয়েছেন ঈদ উদযাপনের ভরসাও । হাসি ফুটে উঠেছে এসব পরিবারের মাঝে।

আরিফা, রাইসা, কোহিনূর, নুপুর, ফিরোজা, আকমল, কাংঙ্গাল, রহমানের মত অসহায় কর্মহীন হয়ে পড়া ৫ শতাধিক পরিবার ঈদ উপহার পেয়ে খুশি হয়েছেন। আজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় উল্লাপাড়া উপজেলার চেয়ারম্যান বাজারে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।

সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আল-আমিন সরকার, বলেন। অসহায় কর্মহীন হয়ে পড়া ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার দিয়ে তাদের দুঃখ-কষ্টগুলো ভাগাভাগি করার চেষ্টা করেছি মাত্র। অতীতের ন্যায় আগামীতেও সহায়তার এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উল্লাপাড়া শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ সরকার,পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নবিউর রহমান রুচি, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মমিন ভূইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET