, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • একাত্তর টেলিভিশনের সাংবাদিক বিষ্ণু প্রসাদকে দেখতে গেলেন জেলা প্রশাসক




একাত্তর টেলিভিশনের সাংবাদিক বিষ্ণু প্রসাদকে দেখতে গেলেন জেলা প্রশাসক

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : মার্চ ১২ ২০২১, ১৫:০০ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শেখ সাইফুল ইসলাম কবির- দৈনিক কালের কন্ঠ ও একাত্তর টেলিভিশনের বাগেরহাট স্টাফ রি‌পোর্টার বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী‌ নানা উপসর্গ নিয়ে একমাস ধরে অসুস্থ থাকা তাকে দেখ‌তে গে‌লেন বা‌গেরহাট জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক।

বৃহস্প‌তিবার (১১ মার্চ) বিকেলে তি‌নি বা‌গেরহাট শহ‌রের শালতলাস্থ বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর বাসায় যান। এ সময় বা‌গেরহাট সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. মোচ্ছা‌বিরুল ইসলাম এবং নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো. আজিজুল ক‌বির উপ‌স্থিত ছি‌লেন।

জেলা প্রশাসক সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর চিকিৎসার খোঁজ-খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

গত ৭ ফেব্রুয়া‌রি ক‌রোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থে‌কে মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বুক-পিঠে ব্যথা, শরীরে দুর্বলতা, সার্বক্ষণিক জ্বরসহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ্ রয়েছেন সাংবা‌দিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী। পরবর্তীতে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে দুই দফায় চিকিৎসা নিয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরেও নির্দিষ্ট করে কোন রোগ শনাক্ত না হওয়ায় বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET