, , ,

শিরোনামঃ-




এটিএম শামসুজ্জামান আর নেই

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২১, ১১:১৩ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান (৭৮) আর নেই। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এ অভিনেতা (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। 

বিষয়টি নিশ্চিত করে তার মেয়ে কোয়েল আহমেদ বলেন, ‘আব্বা আর নেই।’

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বর্ষীয়ান এ অভিনেতাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তবে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) তার মেয়ে কোয়েল আহমেদ ঢাকা পোস্টকে জানিয়েছিলেন, তার বাবার অবস্থার উন্নতি হয়েছে। পরে শুক্রবার বিকেলে এটিএম শামসুজ্জামানকে বাসায় নিয়ে আসা হয়।

এটিএম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। প্রথম চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ‘জলছবি’ সিনেমায়। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন তিনি।

১৯৬৫ সালে অভিনেতা হিসেবে সিনেমায় অভিষেক ঘটে তার। অসংখ্য খণ্ড নাটক এবং ধারাবাহিকেও অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এ অভিনেতা। একমাত্র সিনেমা ‘এবাদত’ পরিচালনা করেও সুনাম অর্জন করেন এটিএম শামসুজ্জামান। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET