৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঐক্যবদ্ধ রাজশাহী মহানগর বিএনপি, বিভেদ নেই বলে জানালেন নতুন নেতারা




ঐক্যবদ্ধ রাজশাহী মহানগর বিএনপি, বিভেদ নেই বলে জানালেন নতুন নেতারা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৫ ২০২৫, ২১:১৪ | 709 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই বলে জানিয়েছেন নবগঠিত কমিটির নেতারা।

তারা বলেছেন, দল মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সব স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

বুধবার দুপুরে নগরীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নতুন কমিটির নেতারা এই স্বচ্ছ ও ঐক্যবদ্ধ অবস্থানের বার্তা দেন।

মহানগর বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, আসন্ন নির্বাচনকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সেই অনুযায়ী পরিকল্পনা মাফিক কাজ করছে।

তিনি জানান, “আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আসন্ন নির্বাচন। মহানগর নেতাকর্মীরা মিলেমিশে মাঠে নামবে। ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবে এবং তাকে জেতাতে যা যা দরকার, আমরা তা করব।

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, দলের নির্দেশনা অনুযায়ী যারা ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পাবেন, তাদের পক্ষেই সকল নেতাকর্মী একযোগে প্রচারণায় অংশ নেবেন।

তিনি আরও জানান, সম্প্রতি কেন্দ্র থেকে ঘোষিত ১৪ সদস্যের আংশিক কমিটি রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং তাদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করছে।

নেতৃবৃন্দ জানান, নির্বাচনের কার্যক্রমকে গতিশীল করতে ইতোমধ্যে রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নির্বাচনী প্রচারণার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মিনুর নির্বাচনী কার্যক্রম সরাসরি তদারকি করবে।

দলে পদ নিয়ে প্রতিযোগিতা ছিল স্বীকার করে নেতারা বলেন, বিএনপি একটি বড় দল হওয়ায় পদপ্রত্যাশীর সংখ্যাও বেশি ছিল।পদ না পেয়ে হয়তো কেউ কেউ হতাশ হয়েছেন, তবে সব ভেদাভেদ ভুলে এখন জেলার ছয়টি আসনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীরা মাঠে নেমেছে।

মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক ও মুক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET