, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • করোনা ভাইরাস আতঙ্ক ফুলবাড়ীতে কমে গেছে খবরের কাগজ বিক্রি বিপাকে পেপার বিক্রেতারা




করোনা ভাইরাস আতঙ্ক ফুলবাড়ীতে কমে গেছে খবরের কাগজ বিক্রি বিপাকে পেপার বিক্রেতারা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৪ ২০২০, ১৬:৪৪ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ আবু শহীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় খবরের কাগজ নেয়াতে অনাগ্র দেখা দিয়েছে পাঠকদের মধ্যে, এতে করে কমে গেছে খবরের কাগজ বিক্রি।

এদিকে খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় বিপাকে পড়েছে খবরের কাগজের এজেন্ট ও বিক্রেতারা। তবে চিকিৎসকরা বলছেন, প্রতিনিয়ত জিবন-যাপনের জন্য কাগজের অন্যান্য আসবাব পত্র ব্যবহার করতে হচ্ছে, সেখানে পেপারের বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়ার কোন যুক্তি নাই।

প্রায় ৩০টি খবরের কাগজের এজেন্ট আব্দুল মোন্নাফ সরকার বলেন,প্রতিদিনে পেপার বিক্রেতারা অর্ধেক পেপার ফেরৎ দিচ্ছে,এতে করে তাকে বড় রকমের লোকসানে পড়তে হচ্ছে। এর পর আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারী ছুটি ঘোষণা হওয়ায়, অফিস আদালত গুলো বন্ধ হয়ে যাবে, এতে খবরের কাগজের বিক্রি একেবারে কমে যাবে।

পেপার বিক্রেতা মঞ্জুরুল হোসেন বলেন প্রতিদিন সে ২০০শ পেপার বিক্রি করতো, এখন ১০০ পেপারেই বিক্রি হ্েছনা। পাঠকরা পেপারের খবর অনলাইনে পড়তে আগ্রহ প্রকাশ করছে। একই কথা বলেন পেপার বিক্রেতা হাবিবুর রহমান,ইদ্রিস আলী, মেরাজ হোসেনসহ অনেকে।

পেপার এজেন্ট আবেদ আলী ও আসলাম জোয়াদ্দার বলেন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এখন পেপারের ব্যবসা বন্ধ হতে বসেছে, এই সময় তদের  মোটা অংকের লোকসানে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এনায়েতুল্যা নজিম বলেন, পেপারের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা একটি গুজব, কারণ প্রতিমূহূর্তে জিবন যাপনের জন্য টাকাসহ বিভিন্ন আসবাব পত্র ব্যবহার করতে হচ্ছে। তবে তিনি সচেতন ভাবে ব্যবহার করার পরামর্শ দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET