, , ,

শিরোনামঃ-




করোনা ভাইরাস: ত্রাণ দিতেও জানাতে হবে পুলিশকে

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২০, ২০:০৫ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় অনেকেই অসহায়-দরিদ্রদের সাহায্য-সহযোগিতা করছেন। এর ফলে অনেকক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় থাকছে না। তাই এখন থেকে কেউ ব্যক্তিগতভাবে কাউকে নিত্য প্রয়োজনীয় সেবা ও সাহায্য দিতে চাইলে পুলিশকে অবহিত করতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদরদফতর।

এতে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় সেবা ও সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। দাঁড়াচ্ছে সেবাধর্মী অনেক প্রতিষ্ঠানও। খাদ্য ও সেবা বিতরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই লোক সমাগমের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং সোশ্যাল ডিসটেন্সিং এর নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না যা বর্তমান প্রেক্ষিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই যেকোনো প্রকার ত্রাণ ও সেবা বিতরণমূলক কাজের ক্ষেত্রে আগেভাগেই প্রশাসন ও পুলিশকে অবগত করে প্রয়োজনীয় সহযোগিতা নিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET