উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাগলনাইয়া, ফেনী তে স্থাপিত স্যাম্পল কালেকশন বুথে নমুনা প্রদানের নিয়মাবলী-
১. শুধুমাত্র অত্র কার্যালয়ের চিকিৎসকগণ কর্তৃক নির্ধারিত ব্যাক্তি (চিকিৎসকের সন্দেহ হলে) নমুনা সংগ্রহের জন্য বিবেচিত হবেন।
২. উপযুক্ত ব্যাক্তিগণ সকাল ১০টা হতে দুপুর ১২ টা পর্যন্ত (বৃহস্পতিবার ব্যতীত) নমুনা প্রদান করতে পারবেন।
৪. চিকিৎসক কর্তৃক সুপারিশপ্রাপ্ত ছাড়া অন্য কেউ নমুনা দিতে পারবে না।
৫. নমুনা প্রদানকারী ব্যক্তির নমুনা দেয়ার সময় জাতীয় পরিচয়পত্র/ স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকতার সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।
৬. নমুনা প্রদানকারী ব্যাক্তিসহ হাসপাতালে অাগত সবায়কে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।
৭. ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ উপরোক্ত শর্তাবলী যে কোন সময় শিথিলের অধিকার সংরক্ষণ করেন।
ডাঃ মোঃ শিহাব উদ্দিন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও
সদস্য সচিব, করোনা প্রতিরোধ কমিটি,
ছাগলনাইয়া, ফেনী।









