দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতিক প্রার্থী ড.জান্নাত আরা হেনরী তালুকদারকে বিজয়ী করার লক্ষ্যে সদর উপজেলার যমুনা নদীর পাড়ের দূর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের ৩ টি স্থানে মতবিনিময় সভা, বিভিন্ন গ্রামে গুরুত্বপূর্ণ স্থানে পথসভা এবং গণসংযোগ করছেন আওয়ামীলীগের নৌকা প্রতিকের হেবিওয়েট পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নারীনেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী। তিনি উক্ত মতবিনিময় সভা, পথসভায় গণসংযোগকালে জনগণের উদ্দেশ্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তিনিই দেশের বিভিন্ন ধরনের উন্নয়নে অবদান রেখেছেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করছেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট চাই । আপনারা ৭ জানুয়ারি-২০২৪ ইং দিন নৌকা মার্কায় ভোট দিন।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল হতে বিকেল পর্যন্ত সদর উপজেলার চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নে ৩ টি মতবিনিময়সভা, পথসভা এবং গণসংযোগকালে উপরোক্ত কথা গুলো বলেন।
এ সময়ে জেলা আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান আলো, মিজানুর রহমান দুদু,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম সজল, আমিনুল ইসলাম,আরিফুল ইসলাম বিটু, আরিফ হোসেন,কামরুল হাসান লিটন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য মোঃ আব্দুল মালেক সহ অন্যান্যরা,
৮ নং কাওয়াকোলা ইউনিয়নের চর কাটেংগা,দোগাছি, বর্ণী মতবিনিময় সভা, গুরুত্বপূর্ণ এলাকায় পথসভা ও গণসংযোগকালে এবং অনুষ্ঠান গুলোতে সভাপতিত্ব করেন কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল আলীম ভূঁইয়া এবং স্বাগত বক্তব্যে রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আলী আকবর এবং ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি।
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে – জেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান দুদু, শামসুজ্জামান আলো, জিহাদ আল -ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন,সদর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল হাকিম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন,
সাবেক পৌর যুবলীগের সদস্য বিটু, সিরাজগঞ্জ পৌর আওয়ামী আওতাধীন ৫ নং আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক আব্দুল করিম মুন্সি প্রমুখ।
এসময়ে কাওয়াকোলা ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি সদস্য মোঃ ছানোয়ার হোসেন মন্ডল, ইউপি সদস্য মোস্তফা কামাল, যুগ্ন-সাধারণ সম্পাদক এস.এম. মুসা, ইউপি সদস্য আব্দুস ছালাম, জনাব আলী , আঃলীগনেতা মোঃ আলী আকবর, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীন পারু সাধারণ সম্পাদক বাদশা, ইউনিয়নের আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা এবং সাধারণ নারী -পুরুষের উপস্থিত ছিলেন।









