, , ,

শিরোনামঃ-




কাজিপুরে ৩ পুলিশ করোনা আক্রান্তঃ থানার কাজ চলছে ডাকবাংলোতে

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৫ ২০২০, ২১:২১ | 921 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুর থানার তিন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় কাজিপুর থানাকে কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত পুলিশ সদস্যরা হলেন, ওসি (তদন্ত) আনিসুর রহমান, এএসআই ফারুক হোসাইন ও কনস্টেবল আল্ মামুন। বৃহস্পতিবার রাতে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল এ তথ্য নিশ্চিত করেছেন। এতে করে পুরো থানা এলাকাকে কোয়ারন্টাইন ঘোষণা করা হয়েছে।
ফলে শুক্রবার থেকে উপজেলা সদরের ডাকবাংলো হতে থানার যাবতীয় কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান সিরাজগঞ্জ সার্কেল এসপি স্নিগ্ধ আকতার। তিনি আরো জানান, ‘জেলা পুলিশ লাইন থেকে একজন পুলিশ পরিদর্শক, দুইজন এসআই, দুইজন এএসআই এবং বারো জন কনস্টেবলকে এই আপদকালিন দায়িত্ব দেয়া হয়েছে।’নতুন দায়িত্ব পাওয়া পরিদর্শক পঞ্চানন জানান, ‘আমরা এখন কাজিপুর ডাকবাংলোতে এসে সব গুছিয়ে নিচ্ছি।’ এদিকে আক্রান্ত পুলিশ সদস্যগণ  থানাতেই অবস্থান করছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET