, , ,

শিরোনামঃ-




কুষ্টিয়ায় গাছসহ ২০ কেজি গাঁজা উদ্ধার হলেও আটক হয়নি আসামী!

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ২০:০২ | 1022 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুমারখালীতে গাঁজার গাছসহ ২০ কেজি গাঁজা উদ্ধার হলেও আসামীকে আটক করতে পারিনি পুলিশ। কুমারখালী থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৯ ফুট লম্বা প্রাপ্তবয়স্ক গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক ওজন ২০ কেজি। সোমবার রাতে উপজেলার চর সাদিপুর ইউনিয়নের মাদক ব্যবসায়ী শামীমের (৩০) বাড়ি থেকে উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম আগেই পালিয়ে যায় বলে জানান পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জাহাঙ্গীর আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামীমের বাড়ি থেকে দুইটি গাছ যার ওজন  প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান,পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম পালিয়ে যায়। এবিষয়ে তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET