, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে শাহীন চাকলাদারের পক্ষে ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন




কেশবপুরে শাহীন চাকলাদারের পক্ষে ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০১ ২০২০, ১৯:৫৫ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে এবং কেন্দ্রীয় ছাত্রলীগ ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী এবং কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিকের আহবানে কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুন্নাফ হোসেন মুন্নার সভাপতিত্বে মঙ্গলবার বিকালে উপজেলার পরচক্রা হাগিয়াঘোপ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগর আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগনেতা শফিকুল ইসলাম শফি, যুবলীগনেতা মিলন, রাকিবুল ইসলাম বাবু, রিপন সরদার, এবাদুল ইসলাম, গনেশ দাস, জাহাতাপ, ছাত্রলীগের এস কে মামুন, রাব্বি, সজীব, রিয়াদ, ইমরান, বাচ্চু, শাহীন, আলতাব, হাসান, হোসেন, রাসেল, বিজন, রবিউল, আরাফাত প্রমুখ।
পরে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পরচক্রা বাজারে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ হাফিজুর রহমান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET