নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণ ও সুরক্ষার জন্য জনগণের মাঝে হ্যানগেøাবস, মার্কস বিতরণসহ গাইবান্ধা জেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ এপ্রিল (সোমবার) জাতীয়পার্টির কেন্দ্রের নির্দেশনায় কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা’র নিজস্ব অর্থায়নে ডাকবাংলার সামনে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান খাঁন আবু, রাগীব হাসান চৌধুরী, জেলা সদস্য জাহিদুল ইসলাম, রেজাউন্নবী রাজু, এসএম নুরুন্নবী সরকার মিঠু, ফরহাদুল হক ও মুনছুর রহমান প্রমুখ। পর্যায় ক্রমে জেলার ৮২টি ইউনিয়নে ৮ হাজার ২’শ জনকে মাঝে
এসব ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, আলু, তেল, লবন ও সাবান বিতরণ করা হয়। ছবি সংযুক্ত









