, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • গাইবান্ধায় ২৪তম বিসিএস ফোরামের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ




গাইবান্ধায় ২৪তম বিসিএস ফোরামের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৪ ২০২০, ২১:১৯ | 784 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশে করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতিতে গাইবান্ধায় ২৪ তম বিসিএস ফোরামের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৪ মে (রোববার) সকালে গাইবান্ধা পুলিশ লাইনে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এসময় গাইবান্ধা সরকারি কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু সাইদ মন্ডল, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান, গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ খান মো. শাহারিয়ার, ট্রাফিক অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, পোলাও চাল, আতপ চাল, দুধ, চিনি ও সেমাই।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তাদের মাঝে প্রথম থেকেই খাদ্য দ্রব্য উপহার হিসেবে বিতরণ করা হচ্ছে। এর আগেও জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বেদে স¤প্রদায়সহ বিভিন্ন মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET