, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত




গুইমারাতে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২১, ১৮:০১ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জৈষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচী শুরু করে। পুষ্পস্তবক অর্পণ করেন গুইমারা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড,ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫আগস্ট)সকাল ১০ টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সন্মেলন কক্ষ উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,গুইমারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
বক্তারা বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জীবনের স্মৃতিচারণ করে তার কর্মময় জীবনের ইতিহাস তুলে ধরেন এবং ১৫ আগষ্ট সকল শহীদদের স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুইজাইউ মারমাসহ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ।
শেখ কামালের জন্মদিন উপলক্ষে জালিয়াপাড়া বনরেঞ্জের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সবশেষ দেশ ও জাতীর কল্যান কামনা করে মোনাজাত করেন গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ ক্বারী উসমান গনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET