, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে শেখ রাশেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন




গুইমারাতে শেখ রাশেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০২০, ২২:৩৪ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায়  শেখ রাশেল স্মৃতি সংসদ,গুইমারা উপজেলা
শাখার  আয়োজনে শেখ রাশেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট -২০ উদ্বোধন করা  হয়েছে।
উপজেলার ২৪টি শক্তিশালী ফুটবল ম্যাচ নিয়ে শুরু হওয়া ফুটবল টুর্ণামেন্টটি
বুধবার(১৪অক্টোবর)

বিকাল ৪টায় মাঠ ভর্তি দর্শকের টান টান উত্তেজনা পূর্ণভাবে বাইল্যাছড়ি
সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কবুতর ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন
প্রধান অতিথি গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গুইমারা সদর
ইউপি চেয়ারম্যান মেমং মারমা।বিশেষ অতিথি ছিলেন হাফছড়ি ইউপি চেয়ারম্যান
চাইথোয়াই চৌধুরী,সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,গুইমারা উপজেলা
আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরন পাল।এছাড়া গুইমারা উপজেলা মহিলা ভাইস
চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গগন উপস্থিত
ছিলেন। এতে সভাপতিত্ব করেন
আয়োজক কমিটির আহবায়ক শেখ রাশেল স্মৃতি সংসদ গুইমারা উপজেলা শাখার সভাপতি
রাম্প্রুচাই চৌধুরী।পরিচালনা করেন সোহেল আফজাল বাবু।

উদ্বোধনী ম্যাচে শক্তিশালী দুটি দল গুইমারা চৌধুরী পাড়া একাদশ এবং
রাস্তার মাথা একাদশের
মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-০ গোলে রাস্তার মাথা একাদশকে পরাজিত করে
গুইমারা চৌধুরী পাড়া একাদশ।
আগামী ২০ নম্বেবর টুণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠানের কথা রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET