, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • গুইমারাতে স্বামীর সাথে অভিমান করে দুই সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা




গুইমারাতে স্বামীর সাথে অভিমান করে দুই সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১১ ২০২১, ২০:০৫ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার  গুইমারা উপজেলার দক্ষিণ হাজীপাড়াতে  দাম্পত্য কলহের জের
ধরে দুই সন্তানের জননীর  বিষপানে আত্মহত্যা ।

মঙ্গলবার( ১০ আগষ্ট) ৬ ঘটিকায়  মোছাঃ জান্নাতুল ফেরদৌস-(২৩) স্বামীঃ আলী
হায়দার (বিদেশ ফেরত ) দাম্পত্য কলহের জের ধরে বিষপান করে বলে দাবী করে
হায়দার আলীর স্বজনেরা। তারা জানান, বিষপানের বিষয় জানতে পেরে পরিবারের
লোকজন আহত অবস্থায় তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায় যে, বিবাহের পর হতে স্বামী-স্ত্রীর মধ্যে
মনোমালিন্য ও দাম্পত্য কলহ বিরাজমান ছিল। কিছুদিন পূর্বে বিদেশ থেকে
হায়দার আরী বাড়ীতে আসে, স্ত্রীর সাথে মনোমালিন্য দেখা দেওয়ায় গত বুধবার
ঢাকায় চলে যায়  হায়দার আলী এবং ২ মাসের অধিককাল ছুটি বাকি থাকা সত্ত্বেও
গতকাল বিদেশ চলে যাওয়ায় তার স্ত্রী অভিমানে বিষপান করে আত্নহত্যা করে।
অপরদিকে জান্নাতুল ফেরদৌসের আত্নহত্যার বিষয়ে জানতে চাইলে তার পিতা আবু
তাহের বলেন,আগে ময়নাতদন্ত শেষ হোক তারপর কি ব্যাবস্থা নেব আপনাদের জানানো
হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার্স মিজানুর রহমান
বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

উল্লেখ্য যে জান্নাতুল ফেরদৌসের বাবার বাড়ি মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়াতে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET