, , ,

শিরোনামঃ-




গুইমারায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২৩, ১৫:৩৮ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘‘বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার” “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
রবিবার (১ অক্টোবর ২০২৩) সকাল ১০টায় গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে,গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন এর সঞ্চালনায়,অনুষ্ঠিত জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায়, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, উপজেলা এলজিইডি নিবার্হী প্রকৌশলী আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নারী হলো মায়ের জাত। যদিও এক সময় নারীরা পুরুষদের তুলনায় সকল ক্ষেত্রেই পিছিয়ে ছিলো। কিন্তু বর্তমানে প্রায় সকল ক্ষেত্রেই নারী পুরুষ সমান অধিকার রাখছে। আর এই জন্য নারীদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কেননা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এগিয়ে যেতে হলে নারী-পুরুষ একত্রিত হয়ে সমতা বজায় রেখে কাজ করতে হবে। এছাড়াও নারী কন্যাশিশুদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET