, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে পিপিই-মাস্ক ও স্যানিটাইজার বিতরণ




গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে পিপিই-মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২০ ২০২০, ২০:২২ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসণের উদ্যোগে করোনা মোকাবেলায় সু-রক্ষার জন্য থানা পুলিশ, স্বাস্থ্যকর্মি ও গ্রাম পুলিশের মাঝে পিপিই-মাস্ক-স্যানিটাইজার এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে গ্রাম পুলিশদের ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

২০ মে (বুধবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসব বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। এসময় উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ, থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আফজাল হোসেন, বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটাজ্জি, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, কামারদহ ইউপি চেয়ারম্যান ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন, শিবপুর ইউপি চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী মন্ডল, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, কোচাশহর ইউপি চেয়ারম্যান মোশরাফ হোসেন।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন পবিত্র মাহে রমজান মাসের শেষ রজনিতে আপনারা মহান আল্লাহর নিকট বেশি বেশি করে দোয়া প্রার্থনা করুন। যাতে আল্লাহ তায়ালা করোনাভাইরাস কোভিট-১৯ থেকে আমাদের মুক্ত করে। সেই সাথে করোনা মোকাবেলায় আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। তিনি আরো বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে নিজে সুস্থ থাকুন-অপরকে সুস্থ থাকতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলুন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET